রিয়াজুল হক সাগর
আজকের দৃশ্যটা আমাকে বার বার মনে করিয়ে দেয়
আমি ছিলাম ল্যাংটা একটি শিশু মাত্র,
নির্বোধ ছিলাম কিছুই বুঝতামনা বোঝার শক্তি ছিলোনা
আমার কে আমি?।
যখন আমি বুঝতে শিখলাম আমি একজন মানুষ
ভাবতে ভাবতে দেখা মিলল এক অদভূত এক নক্ষত্রের,
সে আর কেউ নয় আমার অতি প্রিয় মাতৃভূমি স্বদেশ
আমার মা বাংলা তার বুকে আমার বেড়ে উঠা নিজ দেশ।
আমি তাকেই চিনি আর সম্মানে আকৃষ্ট আদরে
গানে আর সুরে খুজে পাই একটি অপরুপ চিত্র,
ভালবাসার বন্ধনে আগলে রাখতে চাই আপন স্বদেশকে
হে আমার জম্মভূমি তোমাকে সালাম।