বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে শুভ জন্মদিন পালন

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ

শ্রীপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:-

 

 

বহুল প্রচলিত ও পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন) সকালের দিকে পৌর এলাকার লোহাগাছ সাতরাস্তা মোড়ের মা ভিলা চত্বরে এ বর্ষ পদার্পণ অনুষ্ঠান হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লোহাগাছ পূর্বপাড়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান। 

 

দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.সামছুল আলম প্রধান,বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বনিকবার্তা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মাহফুজুল হক হান্নান,সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এমএম ফারুক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ বেপারি, শ্রীপুর থানার ওসি অপারেশন সোহেল রানা, লোহাগাছ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির সরকার,লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, লোহাগাছ ওয়ার্ড যুবলীগের সভাপতি রতন সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান,রাফিন পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান,মদিনাতুল উলুম উপজেলা মার্কাজ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহাদী হাসান, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রেজাউল করিম সোহাগ, যমুনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু, শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অসিম, দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাজিব প্রধান,দৈনিক আমার সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি শেখ ওমর ফারুক, দৈনিক ভোরের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিজবুল বাহার, সমাজসেবক জাহাঙ্গীর আলম, মহসিন সরকার, সিহাব সরকার প্রমূখ।

 

আলোচনা সভা শেষে দেশের উন্নয়ন ও সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন লোহাগাছ সরকার বাড়ি জামে মসজিদের ইমাম এবং মারকাজুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন।

 

সবশেষে কেক কেটে ১৯ বর্ষে পদার্পণ উদযাপন করেন আগত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর