শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

দৈনিক স্বদেশ বিচিত্রা’র  অফিসে হামলা ও সম্পাদককে হত্যার হুমকি

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার 

 

রাজ ধানীর মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার  অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

হামলাকারীদের বিরুদ্ধে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার  বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন ১/ মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), ২/ মোঃ ইমদাদুল হক (৫৬), ৩/ খাঁন তারিকুল ইসলাম (৪৫), ৪/মোঃ আমির বক্স মন্ডল (৫৫),  ৫/মোস্তাক আহমেদ (৬৪),

তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর