মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

দোয়ারাবাজারের সুরমা নদী থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ২১, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে মাইন উদ্দিন (১৬) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) বিকেলে দোয়ারাবাজার সদরের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
নিহত মাইন উদ্দিন (১৬) উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের – মৃত নূরুল ইসলাম’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা-যায়,নিহত মাইন উদ্দিন বাকপ্রতিবন্ধী ছিলেন। বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের কাজ করতেন ও বাজারেই বসবাস ছিলো তার। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত। গত ১৯ জুন বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা যায়।

পুলিশ জানায়,বুধবার দুপুরে স্থানীয়রা সুরমা নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে দোয়ারাবাজার থানায় খবর দেন ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দোয়ারাবাজার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে  বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর