শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

দোয়ারাবাজারে কৃষি জমির মাটি বিক্রি, 50 হাজার টাকা অর্থদণ্ড

রিপোর্টারের নাম / ১৮৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২২, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, শনিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা বোগলাবাজারে এ অভিযান চালানো হয়। অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বোগলাবাজার ইউনিয়ন’র কাঁঠাল বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আশরাফ।

 

তিনি আরও বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল)উর্বরাংশ কেটে গাড়ি ভর্তি করে বিক্রি করার খবর পায় প্রশাসন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় মাটি বহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে মাটি কাটার সাথে জড়িত লোকজনকে শনাক্ত করা হয়। পরে মাটি কাটার সাথে সম্পৃক্তরা ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্ট আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় কৃষি জমি খনন করে মাটি বিক্রি করায় ২০১০ সালে প্রণীত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারা’ মতে আইনের লংঘন হয়েছে। আইনে ‘কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বরাংশ অনুমতি ব্যতিরেকে খনন ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। ঘটনাস্থলে জরিমানা আদায় করায় ভবিষ্যতে আইন মানতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর