দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে স্থানীয় বাংলাবাজার ব্যাপক গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। আর ভোট প্রার্থনা করছেন।
বুধবার (১ মে) বিকালে স্থানীয় বাংলাবাজারে গনসংযোগকালে তার সঙ্গে বিশাল কর্মী বাহিনীসহ তার বিভিন্ন সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন, আমি অতীতে ও দোয়ারাবাজার
উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো। আমি উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসস্থান হলেও আমার চলাফেরা সবসময় উপজেলার প্রতিটি এলাকাকে কেন্দ্র করে।
আর আগামীতে দোয়ারাবাজা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এই উপজেলার ব্যাপক উন্নয়ন করবো।
এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো।
আর দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করবো। এ জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া,আশীর্বাদ সমর্থন ও ভোট কামনা করেছেন।
গনসংযোগ শেষে তিনি কর্মীও সমর্থকদের নিয়ে অনলাইনে নমিনেশন দাখিল করেন।