সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫২ টি পরিবারের মাঝে রমাদ্বান ফুটপ্যাক খাদ্য সামগ্রী বিতরণ করেছে তাহেরাহ’স ফেয়ার ফাউন্ডেশন। আজ নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে এই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবা মেডিকেল সেন্টার ছাতকের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ,নূর আলী,মাওলানা মাহবুবুর রহমান সেজু মাহি, সামসুল ইসলাম , সাদিকুর রহমান মানিক, এখলাছুর রহমান আবিদ, আমির হোসেন আমু,এসময় উপস্থিতি ও খাদ্য গ্রহণকারী সবাই তাহেরাহ’স ফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।