সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুয়া খেলার সময় ২ জন ইউপি সদস্যসহ ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) রাত ১ টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রামের মৃত শামসুদ্দিনের বাড়ি হতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রামের মৃত শামছুদ্দিনের স্ত্রী (বাড়ি মালিক) সিতারা বেগম,একই গ্রামের খালিছ উদ্দিন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির আহমদ,
কালাই মিয়ার ছেলে মোঃ মইনুল আলী,মৃত আলকাছ আলী’র ছেলে দিলাল মিয়া, মৃত উমর আলী’র ছেলে গৌছ আলী,মৃত শামছ উদ্দিনের ছেলে ইমন আহমদ ও খালিছ উদ্দিন।
আমবাড়ি বাজার গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে জীবন মিয়া।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলী,
রঙ্গারচর গ্রামের মৃত রশিদ আলীর ছেলে তারাই মিয়া,জালালপুর গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল করিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরের নির্দেশনায় এসআই পান্না লাল দেব, এসআই মুহাম্মদ আসলাম হোসেন, এএসআই সুমন চন্দ্র দেব, এএসআই শরীফ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রামের মৃত শামসুদ্দিনের বাড়ি হতে
২ ইউপি সদস্য,১০ জুয়ারিসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি ১৫৬টি তাস,১টি খয়েরী রংয়ের কম্বল, নগদ এক লক্ষ এক হাজার সাতশত টাকা(১,০১,৭০০)টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।