রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

দোয়ারাবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন না করায় ৬ দিনেও নেওয়া হয়নি ব্যবস্থা

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২২, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় সকল শিক্ষাপ্রতিষ্ঠিানে পালনের নির্দেশনা দেওয়া থাকলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক আলিম মাদ্রাসায় পালিত হয়নি বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীস শিশু দিবস,উত্তলন করা হয়নি জাতীয় পতাকা।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দেয়,তখন তাৎক্ষনিক সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জবাবে দিবসটি পালন না করার সত্যতা পাওয়া যায়। এসময় মোবাইল কলে প্রতিষ্ঠান প্রধান বলেন শুক্রবার ছুটির দিন হওয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা সম্ভব হয়নি। এনিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায়’দোয়ারাবাজারের দ্বীনেরটুক মাদ্রাসায় উদযাপিত হয়নি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী শিরোনামে সংবাদ প্রকাশ করা হলেও ঘটনার ৬ দিনেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার অসুক কুমার পুরকায়স্থ বলেন,আমি প্রতিষ্ঠান প্রদানের সাথে যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন জাতীয় পতাকা উত্তলন করেছেন। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী পালন করেননি বিষয়টি সত্য।ভবিষ্যতে আর এরকম হবেনা বলে তিনি ক্ষমা চেয়েছেন। তবুও আমরা লিখিত অভিযোগ পেলে প্রাতিষ্ঠানিক ব্যাবস্থা নিবো।

 

জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন,বাংলাদেশের স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন না করা দন্ডনীয় অপরাধ। দোয়ারাবাজার উপজেলার দ্বীনেরটুক মাদ্রাসায় কেনো জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়নি,জাতীয় পতাকা উত্তলন করা হয়নি বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর