সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বয়স্কদের ১০৭ টি ও প্রতিবন্ধীদের মাঝে ৫০ টি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্ড বিতরণ করা হয়। নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রমুখ।