শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

দোয়ারাবাজারে মরহুম আব্দুল আলী’র স্মরণে দোয়া ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ১৯, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

 

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উপদেষ্টা, ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যা: এর প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক লন্ডন প্রবাসী মরহুম আব্দুল আলী’র স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ মে) বিকালে নরসিংপুর ইউনিয়নের ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যাঃ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, নরসিংপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, সিলেট জেলা বারের আইনজীবী ও ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমাজ সেবক আলতাফুর রহমান খসরু,ছাতকের চাটিবহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী,ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন, নরসিংপুর দাখিল মাদ্রাসার সুপার মাও সাদিকুর রহমান,

দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাতকের ব্যবসায়ী আক্তার হুসেন,ইদন মিয়া,কালারুকা ইউনিয়ন পরিষদের সদস্য তাজউদ্দীন আহমদ,

সমাজ সেবক এম এ আব্দুল্লাহ,

সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন,হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।

 

 

এসময় বক্তারা বলেন,আব্দুল আলী একাধারে একজন রাজনীতিবিদ জনদরদী ও সমাজ সেবক ছিলেন। শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যাঃ, সমাজ সেবায় নিজস্ব পরিচয়ের বাহিরে সম্পৃক্ত ছিলেন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সংগঠনটির সাথে। এছাড়াও সমাজের মানুষের কল্যাণে অনেক কিছু ত্যাগ করেছেন আব্দুল আলী লন্ডনী।

 

বক্তারা আরও বলেন, আব্দুল আলী লন্ডনীর জন্ময় হয়েছিলো সমাজের মানুষের সেবা করার জন্য। বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন।

 

হাফিজুল ইসলাম ও আবিদ রনির পরিচালনায়

এসময় উপস্থিত ছিলেন. নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন,

সমাজ সেবক আতাউর রহমান.

বীরেন্দ্রনগর সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক সানুর আলী,জলসী সরকারি প্রাঃ বিদ্যা: প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইশ্রাঈল আলী,

সমাজ সেবক নুর আলী ইমরান,এখলাছুর রহমান,আবিদ,মিলন আহমদ,ইসমাইল হোসাইন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বশির আহমদ প্রমুখ।

 

যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক আমিন ও নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর