শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

দোয়ারাবাজারে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

রিপোর্টারের নাম / ৩৬৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১০, ২০২৩, ৫:২২ পূর্বাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের দায়ের কোপে ফুফাতো ভাই নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তুঙ্গের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত আব্দুল খালিক (৩৫) উস্তুঙ্গের গাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে। ঘাতক মামাতো ভাই সুমন মিয়া (২৬) একই গ্রামের আব্দুন নুরের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তুঙ্গের গাঁও গ্রামের আব্দুল খালিদ ও সুমন মিয়া

তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। জমিজমা নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

 

এ নিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টায় আব্দুল খালিক ও সুমন মিয়া পারিবারিকভাবে বিচার সালিশে বসে। সালিশী বৈঠক চলাকালেই সুমন মিয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা দা (বটি) নিয়ে আব্দুল খালিককে কুপাতে থাকে।

পরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এতে গুরুতর আহত আব্দুল খালিকের অবস্থার অবনতি হলে তাকে রাত ২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল জানান, শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিকের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।আটকদের থানায় নিয়ে আসা হচ্ছে। এতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর