সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের স্মরণে এক সন্তানের ব্যতিক্রমী আয়োজনে এলাকায় প্রশংসায় ভাসছেন পুরো পরিবার।
জানা গেছে,দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মরহুম তেরা মিয়ার পুত্র সৌদি প্রবাসী সবুজ আলী তার মা( মরহুমা সামছুন নাহার ও বাবার) স্মরণে সদকায়ে জারিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্ট’র অংশ হিসেবে (মোবারক ফ্যামিলি’র আয়োজনে)এলাকার ৭ টি মসজিদে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ ও বিতরন করেছেন। যা মায়ের রুহের মাগফিরাত কামনায় অভিন্ন এক উদ্যোগ হিসেবে এলাকায় প্রশংসায় ভাসছেন ওই পরিবার।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ বিতরণের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর-রশিদ।
এসময় আগত অতিথিগন সিরাজপুর জামে মসজিদ মাঠে বৃক্ষরোপন করেন ও এলাকার ৭ টি মসজিদের প্রতিনিধির হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দেন।
উল্লেখ্য,চলতি বছরের ১০ জুলাই মৃত্যুবরণ করেন সামছুন নাহার। তার রুহের মাগফিরাত কামনায় ভিন্ন ধরনের এই আয়োজন করেন তার সন্তানেরা। সদকায়ে জারিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্টে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপন ছাড়াও রয়েছে,গরীব ও অসহায়দের মাঝে খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ,কোরআন,হাদিস,ইসলামীক বই, শিক্ষা উপকরণ বিতরণ,হতদরিদ্র মানুষের গৃহনির্মাণ ও সামগ্রী বিতরণ,কর্মস্থান, ঋণগ্রস্থদের ঋণের দায় মুক্তকরণ,মসজিদ,মাদ্রাসা,এয়াতিমখানা,রাস্তা নির্মানে সহযোগিতা করণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান,নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) সেক্রেটারি তোফাজ্জল হোসাইন,মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী,সমছুল মিয়া,ইলিয়াস মিয়া (মরহুমার ছেলে),সিরাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি ইশ্রাব আলী,সিরাজপুর জামে মসজিদের ইমাম
মাহবুব আলম,পুরান সিরাজপুর জামে মসজিদের ইমাম ও খতিব আসরাফ আলী,
পুরান সিরাজপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব বুরহান উদ্দিন,মোঃ ইব্রাহিম আলী,শরীফ উদ্দিন,সাহিন আহমদ, আমিন উদ্দিন, রায়হান আহমেদ,দেলোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি ডা:হারুন অর-রশীদ সবুজ আলী’র ভিন্ন ধরনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,সবুজ আলী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণসহ সদকায়ে জারিয়াহ হিসেবে যে প্রজেক্ট গুলো হাতে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বক্তারা আরো বলেন,মরহুমা সামছুন নাহার’র স্মরণে সদকায়ে জারিয়া হিসেবে যে কয়টি গাছের চারা রোপন করা হয়েছে। চারা যতদিন বাঁচবে ততদিন মানুষ তার সুফল ভোগ করবে,মানুষ এ থেকে উপকৃত হবে। আর ততদিনই এর সওয়াব মরহুমা সামছুন নাহারের কবরে পৌঁছাবে। এসময় অতিথিগন সবুজ আলী’র এই উদ্যোগকে স্বরণ করে সবার জীবনে সঠিক কর্মপরিচালনা বাস্তবায়নে আহ্বান জানান।
পরিশেষে মরহুম তেরামিয়া ও মরহুমা সামছুন নাহারের কবর যিয়ারত ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।