সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

দোয়ারাবাজারে মৃত প্রবাসী’র পরিবারকে সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী ব্যবসায়ী বাবুল আহমদ 

রিপোর্টারের নাম / ৩৬৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২১, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ) থেকেঃ

ওমানে মৃত্যুবরণকারী সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শুকুর আলী’র ছেলে

প্রবাসী রমিজ আলী’র পরিবারকে নগদ অর্থ সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি ওমান’র সভাপতি ও আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী বাবুল আহমদ বাবুল।

 

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে প্রবাসী নেতা বাবুলের দেওয়া নগদ অর্থ মৃত প্রবাসী রমিজ আলী’র বাবার হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেন সুনামগঞ্জ ৫- ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি ও বাবুলের বড় ভাই মনির হোসেন ময়না।

এসময় উপস্থিত ছিলেন. উপজেলার দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু,লক্ষিপুর ইউপির সদস্য ফারুক মিয়া,মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বুপতি দাশ, আওয়ামীলীগ নেতা সালাম মিয়া,যুবলীগ নেতা সাইয়েদ আহমদ।

 

উল্লেখ্য, ২০২২ সালের ২ ডিসেম্বর

শুক্রবার ওমানের সালালাহ শহরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শুকুর আলী’র ছেলে রমিজ আলী। পরে সুনামগঞ্জ ৫ -আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির নির্দেশে যাবতীয় কার্য্য পরিচালনা করে প্রবাসী রমিজ আলী’র লাশ সালালাহ হতে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশে পাঠাতে সক্ষম হয় প্রবাসী আওয়ামীলীগ নেতা বাবুল আহমদ বাবুল।

 

বাবুল আহমদ বাবুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও ওমান’র সালালাহ শহর’র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদ সালালাহ ওমান’র প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর