শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

দোয়ারাবাজারে ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৪৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৮, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলার ঝুলন্ত লাঁশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রাম এ ঘটনা ঘটে। নিহতের নাম তারাবানু (৬৫),তিনি ঐ গ্রামের হারিছ আলীর স্ত্রী।

 

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, জমি নিয়ে বেশ কিছু দিন ধরে পরিবারে ঝামেলা চলছিলো,একপর্যায়ে শনিবার স্থানীয় শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি মিমাংসা না হওয়ায় পরিবারের সবার অগোচরে শনিবার দিবাগত রাতে বাড়ীর সামনে আমগাছের সাথে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দেন তারা বানু। রাত ২,টার দিকে নিহতের ছেলে আব্দুল বাতেন স্থানীয় মাহফিল থেকে বাড়ির সামনে এসে তার মাকে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২,টার দিকে নিহতের ছেলে আব্দুল বাতেন তার মাকে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর