মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ২৪, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

দোয়ারাবাজার প্রতিনিধি :

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারবাজার এজেন্সির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় উপজেলা সদরের উপজেলা রোডস্থ কার্যালয়ে মিলাদ মাহফিল ও ফিতা কেটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির আনুষ্ঠিক ভাবে উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ মুর্শেদ মিশু। এসময় তিনি বলেন, ‘দোয়ারাবাজার উপজেলার সর্বপ্রথম ও একমাত্র কুরিয়ার সার্ভিস এজেন্সি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষ সহজে সেবা পাবে। এখন থেকে এখান থেকে দেশে বিদেশে মালামাল, চিঠিপত্র, ডকুমেন্ট সহজে আনা নেওয়া করা যাবে।’

 

সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারাবজার এজেন্সির পরিচালক হাফিজ মোঃ আব্দুল মজিদ ও মোঃ মাহমুদুর রহমান রাসেল’র যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম রফিক, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ছদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর