দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিনের সমর্থনে নরসিংপুর ইউনিয়নবাসীর উদ্যোগে নরসিংপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ মে) সন্ধায় দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে এই নির্বাচনী কমিটি গঠন সম্পন্ন করা হয়।
নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজনীতিবিদ
কয়ছর আহমদ চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হেকিম, ইউপি সদস্য নুরুল আমিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান,
সাবেক ইউপি সদস্য আয়াজুর রহমান বলাই, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন, সাবেক ইউপি সদস্য আমির হুসেন, সমাজ সেবক খুরশেদ আলম বতুল্লাহ,ফখর উদ্দিন, সিদ্দেক আলী,মরম আলী,ইব্রাহিম আলী, মাহমদ আলী,তাজির আলী,সুরুজ আলী,আব্দুন নুর,আছাব আলী সুমন, মস্তাক আলী,মোশাহিদ আলী,ফয়াজুর রহমান,রজব আলী, জিলির রহমান,আব্দুল জলিল,আব্দুল মন্নান, নুরুল ইসলাম,বজলুর রহমান বদল,নাজিম উদ্দিন, আফজাল হোসেন,আশিকুর রহমান।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,দোয়ারাবাজার উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিনকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে নরসিংপুর ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ।
সবাই দলমত নির্বিশেষে নুরুল আমিনকে ভোট দিয়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে চান।
এসময় বক্তারাগন দোয়ারাবাজার উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের ভোট ও সমর্থন কামনা করেন।