মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দোয়ারাবাজার থানার আতিয়ার রহমান জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ)।

 

সুনামগঞ্জে মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।

জানা যায়,গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই আতিয়ার রহমানকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকসহ সকল থানার ওসিগণ।

সূত্র জানায়,মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এস আই আতিউর রহমানকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ।

এসআই মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদক,জুয়া ও নেশা জাতীয় সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর