শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ১৩২ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ৫, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া 

অতিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

 

আজ(৫ অক্টোবর) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় ।

 

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদসহ অনেকে।

 

বক্তারা বলেন, আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু দেখতে চাই। আমরা আর আশা নিয়ে আর থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার ২ কোটি মানুষকে আশাহত করেছেন।

 

বক্তারা আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক ভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের পাঁচ জেলায়। আর কালক্ষেপন আমরা চাই না। দ্রুত যেন কাজ শুরু করা হয় এটি এখন আমাদের চাওয়া। তিস্তা নিয়ে প্রতিটি কর্মসুচি সফল করণে বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।

 

রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এই কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়া ৯ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্জলন করা হবে একযোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর