বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ধনবাড়ীতে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ১১৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ হাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবম ও দশম শ্রেণির মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ট্রাইব্রেকার ৩/১ গোলে জয়লাভ করে নবম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ।

পাইস্কা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুল আলম ফকিরের সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ । স্কুলের সহকারী শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় ফাইনাল খেলা উপভোগ করতে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ খান,ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান),অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রীবৃন্দ সহ এলাকার জনসাধারণ।খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি এবং মেডেল তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সহ উপস্থিত অতিথি বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর