বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ধনবাড়ীতে কর্নেল আজাদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৮৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

টাঙ্গাইল-১ আসন (ধনবাড়ী – মধুপুর) -এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২৭ অক্টোবর)বিকেলে ৩টায় ধনবাড়ী উপজেলার ১ নং বীরতারা ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এলাকার জনসাধারণের সাথে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  উক্ত সভায় সভাপতিত্ব করেন ১ নং বীরতারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বতর্মান ইউপি সদস্য মো: শাহজাহান আলী ( সাজু )। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোজাম্মেল-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব মো: আসরাফুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মধুপুর  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার,কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু হানিফ প্রমুখ । এছাড়াও সভায় মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মেম্বার সহ কুড়াগাছা ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে । রাস্তা ঘাটের উন্নয়ন সাধন করতে হবে ।আমাদের সন্তানদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর নজর দিতে হবে । সন্তানদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভিন্ন ভাষা রপ্ত করতে হবে । ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা রপ্ত থাকলে সন্তানরা বিদেশে বেশি বেতনে কাজ করতে পারবে । তাই কারিগরী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন এর দিকে জোর দিতে হবে । আমাদের ধনবাড়ী মধুপুরে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে ।  যেখানে আমার আপনার সন্তান বাড়ির ভাত খেয়ে কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে । আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমান এর মাধ্যমে ধনবাড়ী মধুপুরে দশটা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো “।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর