টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিক-আপ ও মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত ও আহত ১ জন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)
স্থানীয়রা জানায় নিহতরা মোটরসাইকেল যোগে ধনবাড়ী উপজেলা সদরে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আশা একটি পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই ঐ মোটর সাইকেলের তিন আরোহী মারা যায়।