সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

ধর্মনিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ২৭, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুর জেলার গংগাচড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক যুবককে আটক করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।

 

শনিবার রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রঞ্জন রায় গংগাচড়া বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT), রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন একাধিক পোস্ট করছিলেন তিনি।

 

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে।

 

গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর