বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ধর্ষণের পর শিশুকে হত্যা, মরদেহ খুঁজতে নাটকীয় অংশগ্রহণ অভিযুক্ত যুবকের

সুমন গাজী / ৮৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১২, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ

সুমন গাজী

 

গাজীপুরের শ্রীপুরে ৯ বছরের একটি ছেলে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সোহাগ (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি স্বাভাবিকভাবে আত্মীয়স্বজনদের সঙ্গে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গল থেকে খুঁজে বের করে দেন। রোববার বিকেলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার তরুণকে পুলিশ আদালতে হাজির করেছে। এর আগে গতকাল শনিবার রাতে নিখোঁজের ৯ ঘণ্টা পর গভীর জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই রাতেই সন্দেহভাজন হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়। নিহত শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গতকাল রাতে গভীর জঙ্গল থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোহাগ শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটি তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মা-বাবাকে বলে দেবে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে আসেন। গ্রেপ্তার তরুণ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর