বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও শিশুপুত্রকে হত্যা মামলার আসামি গ্রেফতার 

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

মোঃ আব্দুল বাতেন বাচ্চু :

 

গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের ব্যর্থ হয়ে মা ও শিশু পুত্রকে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়া আসামি দালালের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।

 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রহমত উল্লাহ (২৯)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কুশদী গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

 

 

শ্রীপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে রুবিনা আক্তার (২২) নামে এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী রহমত। তখন রুবিনার সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় রুবিনার শিশুপুত্র জিহাদ (৬) চিৎকার শুরু করলে রহমত তাকে গলা চেপে হত্যা করেন। একপর্যায়ে সে রুবিনাকেও শ্বাসরোধে হত্যা করেন। মা ও ছেলেকে হত্যার পর রহমত ঘরে তালা মেরে লাশ দুটি রেখে পালিয়ে যান। রহমত এ সময় রুবিনার মোবাইল ফোনটি নিয়ে যান। এরপর গত ৭ জানুয়ারি পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

 

নিহত রুবিনা আক্তার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার সিরাজ মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহজনকভাবে নিহতের স্বামী ঝুমন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

আজমীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত জানিয়েছেন, গত ২৩ জানুয়ারি রহমত সীমান্ত অতিক্রম করে ভারতের নদীয়া জেলার কৃষ্ণপুর গ্রামে পৌঁছান। সেখানে একটি পানীয় প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ নেন।

 

অভিযান পরিচালনার বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, গত ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে রহমতের অবস্থান ও খুনের বিষয়ে জানা যায়। এরপর স্থানীয় দালালদের মাধ্যমে গত ৮ ফেব্রুয়ারি ভারতের দালালেরা বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় রহমতকে পৌঁছে দেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন রহমত।

 

পুলিশ জানায়, স্বামী ঝুমন মিয়ার সঙ্গে রুবিনার ঝগড়া হওয়ায় সেদিন ঘরে ছিলেন না ঝুমন। এখন তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হবে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি রহমত উল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রাথমিকভাবে একজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর