মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

ধানের শীষকে পাশ করানো আমাদের মূল উদ্দেশ্যঃ ইশরাক আহমেদ সিদ্দিকী

গাজীপুর প্রতিনিধি / ৭১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ আসনে ধানের শীষকে পাশ করানোই আমাদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার

ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, কালিয়াকৈর এবং কোনাবাড়ী নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। আমরা এ আসনে ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য আসনটি যেন ধানের শীষে জয়লাভ করে। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি ৩ অক্টোবর বিকেলে গাজীপুরের কোনাবাড়ীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করতে এসে এসব কথা বলেন।

এ সময় কোনাবাড়ি থানা যুবদলের আহবায়ক সদস্য উজ্জ্বল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ কোনাবাড়ি থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কোনাবাড়ী বাজার এলাকায় স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর