শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে প্রতিশ্রুতিবদ্ধ

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া)  / ৪৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

শহিদুল ইসলাম শাওন,শেরপুর ( বগুড়া) প্রতিনিধি

 

দীর্ঘ দিনের মান-অভিমান,দুঃখ-বেদনা,ক্ষোভ-হিংসা সবকিছুকে দূরে ঠেলে দলের দুর্দিনে ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ কে বিজয়ী করতে এক মঞ্চে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শেরপুর শহরের ভিটিটিআই মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এক যৌথ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপি সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর