মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

অনুপ তালুকদার মধ্যনগর প্রতিনিধি / ৬৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, “জনগণ চাইলে অসম্ভব কিছুই নেই— তা প্রমাণ করেছে ৫ আগস্ট। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা বলেছিলেন, ‘শেখের বেটি পালায় না।’ কিন্তু আপনারা দেখেছেন— পালানোর সময় তিনি একটি শাড়িও সঙ্গে নিতে পারেননি। আমি টাকা-পয়সা চাই না, চাই আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস।”

 

আগামী নির্বাচন প্রসঙ্গে কামরুল বলেন, “সামনে জাতীয় নির্বাচন। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। সালাম পৌঁছাতে হবে তারেক রহমানের কোনো ভাইয়ের নয়— আমাদের দলের প্রার্থীর জন্য। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

 

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মোশাহিদ তালুকদার।

 

এসময় আরও বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর