সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে-আক্তারুল আলম মাস্টার 

সুমন গাজী / ৮৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ

সুমন গাজী

 

তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার। শনিবার ২৫ অক্টোবর বিকেলে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় থেকে ঢাক-ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় দোকানপাট, পথচারী, দিনমজুর, রিকশা চালকসহ সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলাম দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আক্তারুল আলম মাস্টার বলেন, তারেক রহমানের প্রস্তাবিত এই ৩১ দফা মানুষের কাছে পৌচ্ছে দিতে এ গনসংযোগ। এই কর্মসূচি শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ধারাবাহিক ভাবে চলবে, যাতে তৃণমূল পর্যন্ত বিএনপির নতুন রাষ্ট্র কাঠামোর বার্তা পৌঁছে দেওয়া যায়। এসময় আক্তার মাস্টার আরো বলেন, আমাকে গাজীপুর-৩ আসনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর