বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

ধান গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ৫, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ১অক্টোবর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (৫ অক্টোবর ২০২৫) নানা কর্মসূচির আয়োজন করে ব্রি। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। আলোচনাসভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসন ভবনের সামনে কেক কাটেন ব্রির মহাপরিচালক। আলোচনাসভায় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্রি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করছে। তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে ধানের ফলন আরও বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য প্রয়োজন উচ্চ ফলনশীল ধান ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যাপক প্রচলন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে নতুন চ্যালেঞ্জ সামনে আসছে তা মোকাবেলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।কর্মসূচিতে সকল বিভাগীয় ও শাখা প্রধানসহ ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। ১৯৭০ সালের ০১ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ ১২১টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর