বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

ধান গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯১ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ২১, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

“সবুজে থাকি, সবুজে বাঁচি, তারুণ্যেরই স্বপ্ন বুনি”—এই স্লোগানে তারুণ্য উৎসবের অংশ হিসেবে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পদক্ষেপ। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করে।”

 

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।

 

কর্মসূচিতে ব্রির সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক প্রতিনিধি এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় ও ব্রি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতা ও সবুজ পৃথিবী গড়ার উদ্যোগে এক অনন্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর