শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

ধান গবেষণা ইনস্টিটিউটে রক্তদান কর্মসূচি পালন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ৩, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে ৩ আগষ্ট রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ব্রির মেডিকেল শাখা আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। রোটারি ক্লাব অব ভাওয়াল এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ভাওয়াল এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আমিরুল ইসলাম, ব্রির কৃষিতত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহবায়ক ও ফোকাল পয়েন্ট ড. মো. আদিল বাদশাহ। সভাপতিত্ব করেন ব্রির মেডিকেল শাখার প্রধান ডা. হাবিবা সুলতানা। অনুষ্ঠানে ব্রির সকল বিভাগ ও শাখা প্রধানগণ এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর