সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার(২০ জানুয়ারি ) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ উপলক্ষে ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আমাদের এগ্রোডাইভারসিটি রক্ষা করতে হবে। এগ্রোডাইভারসিটির ক্ষতি করে এগোতে পারবো না। কৃষি জমি অকৃষি কাজে ব্যবহার কমাতে হবে।ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ এবং বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সফরসঙ্গী নয়া কৃষি আন্দোলনের জাহাঙ্গীর আলম জনি এবং উভিনিগের কনসালটেন্ট ডক্টর আব্দুস সোবহানসহ প্রায় ১৫ জন প্রতিনিধি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রি জিন ব্যাংক, ফার্ম মেশিনারি শেড এবং ব্রি রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। তিনি ব্রির কার্যক্রম, সাফল্য ও অর্জন সম্পর্কে অবগত হন এবং ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, আমাদের দেশীয় ধানের জাতগুলো আমাদেরই রক্ষা করতে হবে। আমরা জেনেছি, আমাদের দেশি জাতগুলো বাইরে চলে যাচ্ছে। দেশীয় জাত বিদেশে সংরক্ষণের চেয়ে আমাদের নিজেদের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে। তিনি বলেন, কীটনাশকের ব্যবহার কমাতে হবে। মাছের উৎপাদন বাড়াতে কীটনাশকের ব্যবহার কমানোর বিকল্প নেই। ধানে কিছু কিছু কীটনাশক ব্যবহার করা হয় যা বেশি মাত্রায় টক্সিক। এগুলো শনাক্ত করে বাদ দেয়ার ব্যবস্থা করতে হবে।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে অনেক অনিয়ন্ত্রিত হাইব্রিড ধানের জাত রয়েছে, এগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্লাইমেট চেঞ্জ এর সাথে খাপ খাওয়াতে পারে এমন দেশি জাতের ধান শনাক্ত করতে হবে এবং এগুলোর উৎপাদন বাড়াতে হবে। বোরো ধান চাষে ইরিগেশনের জন্য বরেন্দ্র এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত সম্পর্কিত। এই সম্পর্ক আরও জোরদার করতে হবে। এসময় তিনি ছোট ছোট এনজিও এর সাথে ব্রির সুসম্পর্ক তৈরি করার উপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর