নাজমুল হাসান নাজির
নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাটে সফিয়া কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উক্ত বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাউল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাকিলা পারভীনের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তার ,সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ডা. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সফিয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান, কেজি স্কুলের সহকারী শিক্ষক রোকসানা আকতারসহ অত্র স্কুলের সকল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।