বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

ধুনটে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত

রিপোর্টারের নাম / ৩৫২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩, ১:২২ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। একটি কক্ষে সকাল ১০ টা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতী বিহীন ভোট শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ( প্রিজাইডিং অফিসার) । বিজয়ী প্রার্থীগণ হলেন সাধারণ অভিভাবক সদস্য পদে আব্দুল হান্নান -২০৬ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন, আরিফুল ইসলাম টুকু-১৯৮ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন, আব্দুল হান্নান আকন্দ-১৯১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন, ফরহাদ হোসেন-১৬৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন ।

 

সাধারণ শিক্ষক সদস্য পদে কামাল পাশা ৮ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন, আব্দুল হান্নান ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে রুনা লায়লা ৬ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন। ভোট যুদ্ধে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় হেরেছেন তারা হলেন মুন্জুরুল হক তিনি পেয়েছেন ১৫৩ ভোট, গোলাম রহমান পেয়েছেন ১৫০ ভোট, আব্দুল আলীম পেয়েছেন ১৪৬ ভোট, ফজলুর রশিদ বাচ্চু পেয়েছেন ১২৯ ভোট । অত্র বিদ্যালয়ের ৪৩৬ ভোটের মাধ্যে ৩৬১ ভোট সংগ্রহ হয়েছে এবং দুইটি ভোট পঁচা হয়েছে। ভোট যুদ্ধে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা শেষে ৪জন প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করেন। এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় ও বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকায় ভোটারগণ আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভোট দিয়েছেন এবং শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম বলেন এখন থেকে এক সপ্তাহের মধ্যে অভিভাবক সদস্য , শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যের ভোটে ম্যানেজি়ং কমিটির সভাপতি নির্বাচিত হবেন।

 

এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর , উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর