শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্নহত্যা

রিপোর্টারের নাম / ৩০৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩, ২:৪০ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৬ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজুর ইসলাম শাওন ওই গ্রামের মৃত আব্দুল হাই শাহীনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজুর রহমান পরিবারের কাছে বেশ কিছু দিন যাবৎ মোটরসাইকেল কেনার বায়না ধরে আসছিল। তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে বিলম্ব হবে বলে জানায়। এতে সে অভিমানে গত তিনদিন ধরে নিজ শয়নকক্ষের দরজা লাগিয়ে ছিল। তাকে বারবার ডাকাডাকি ও ফোন করেও যখন কোন উত্তর মিলছিলো না। আজ সকালে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে এসআই মুনজুর মোর্শেদ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও মৃতদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার ( ধুনট-শেরপুর) সার্কেল সজিব শাহরীন ও ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ধুনট থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর