ধুনটে গোশাইবাড়ী এ এ উচ্চ বিদ্যালয়ের মূল গেটের নির্মাণ কাজের উদ্বোধ
নাজমুল হাসান নাজিরঃ ধুনটে গোশাইবাড়ী
বগুড়ার ধুনট উপজেলার গোশাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মূল গেটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গোশাইবাড়ী এ,এ, উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে । গোশাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, গোশাইবাড়ী এ,এ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক কর্মচারী বৃন্দ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলীম আলরাজী বুলেট, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক হেলাল উদ্দিন, গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।