মোঃ নাজমুল হাসান নাজির :
|বগুড়ার ধুনটে জোড়খালী সিনিয়র ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী) জোড়খালী ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ১০ ঘটিকায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি আই এম নুরুন্নবী তারিক সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ, গোলাম সোবহান সহ সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ, শফিকুল ইসলাম শফি সহ সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ, সাইফুল ইসলাম (মজনু) সহ সভাপতি জি.বি. হাফিজুর রহমান অধ্যক্ষ জোড়খালী ফাজিল মাদ্রাসা, মাওলানা আ. বারীক, মাও.মাহমুদুল আলম, মাও.জয়নাল আবেদীন , আ.মজিদ, বোরহান উদ্দিন,শহিদুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল ম্যানেজিং কমিটির সদস্য সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিরা।