মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে । উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম,ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, তদন্ত মনিরুল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি. আই. এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান,রেজাউল করিম দুলাল, বাহাদুর আলী, প্রভাষক আনিসুর রহমান, সেলিম, শফিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।