সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

ধোবাউড়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরহাদ মিয়া, ‎হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি / ৮৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ

ফরহাদ মিয়া, ‎হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি

 

ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়ায়, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সারা দেশে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারের দাবিতে।

 

‎(১০’ই আগস্ট ২০২৫) রবিবার, দুপুরে ধোবাউড়া উপজেলা সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ।

উক্ত প্রতিবাদ ও ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, ধোবাউড়া ডিজিটাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আজহারুল ইসলাম কাজল, সহ-সভাপতি আনিছুর রহমান মানিক, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, কৃষকদলের আহ্বায়ক নয়ন মন্ডলসহ উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

‎বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, গোটা জাতির জন্যই এক অশনিসংকেত। তারা অভিযোগ করেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িত যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এখনো গ্রেফতার করা হয়নি সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর