রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

নওগাঁর নিয়ামতপুরে ঈদ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের শাড়ি বিতরণ

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ

 শেখ খায়রুল ইসলাম:-
সারা দেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গরিব অসহায় দুঃস্থদের মাঝে ২০০০পিছ শাড়ি বিতরণ।জানা যায় সারা দেশে প্রায় কয়েক লক্ষ দুস্থ মানুষের মাঝে এই শাড়ি বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আজ সকাল থেকে দিন ব্যাপী দুস্থ অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করা হয়।শাড়ি বিতরণে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আসাদুজ্জামান,বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিতে নিয়ামতপুর চৌধুরীপাড়ার গরীব অসহায় দুস্থ পরিবারে,শাড়ি বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের জন্য দোয়া করা হয়।অত্র এলাকার অসহায় মহিলারা বলেন,এর আগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা কম্বল পেয়েছি বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে শীতের কষ্টটা দূর হয়েছে,আমরা নামাজ পড়ে সব সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান স্যারের জন্য দোয়া করি।সবকিছুর অনেক দাম তাই ভেবেছিলাম নতুন কাপড় পরে ঈদ বুঝি হবে না,কিন্তু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শাড়ি পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা বসুন্ধরা গ্রুপের জন্য সব সময় দোয়া করি।পরে কোচপাড়া অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদুজ্জামান।আর ও উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান ফজলুল রহমান নঈম।এ সময় উপজেলা চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন,বসুন্ধরা গ্রুপ এর আগে উপজেলায় কম্বল বিতরণ করেছে এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এই দরিদ্র এলাকায় যেন এরকম দান অব্যাহত থাকে সেজন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নিকট অনুরোধ করছি।নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন,বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান অসহায় দুস্থ মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে,ইউনিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।শাড়ি পেয়ে বৃদ্ধা মরিয়ম বেগম বলেন,খুবই উপকার হলো বাবা,ঈদের দিন নতুন কাপড় পড়তে পারমু ভেবে খুবই ভালো লাগছে।এবারের ঈদ ভালোই যাইবো। ৬৭ বছরের বৃদ্ধা মজিরন বলেন, বসুন্ধরা গ্রুপ আমাদের মত গরিব মানুষের কথা চিন্তা করে কম্বল দিয়েছিল,এবার ঈদে নতুন শাড়ি দিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে সব সময় সুস্থ রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর