শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

নওগাঁ জেলায় জনবান্ধব ও সবার প্রিয় নেতা মামুনুর রহমান রিপন

নজমুল হক, স্টাফ রিপোর্টার / ৮৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ২০, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’)নওগাঁ জেলা শাখার যগ্ম আহবায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন, নওগাঁ জেলা মাটি ও মানুষের আস্থার প্রতীক, জননেতা আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে নোংরা খেলায় মেতেছে কুচক্র মহল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ১৪ জুলাই ১১.৩০ মিনিটে মামুনুর রহমান রিপন তার বাড়ীর সামনে থেকে মুক্তির মোড়ে রিক্সা নিয়ে যাওয়ার পথে রিক্সা চালক ট্রাফিক নিয়ম না মেনে রিক্সা চালানোর ফলে ট্রাফিক কনস্টেবল আমিনুল তার সাথে খুবই খারাপ আচরণ করে। রিক্সায় বসে সেই কনস্টেবল আমিনুলের আচরণ দেখে মামুনুর রহমান রিপন অবাক হয়ে যান। তিনি তখন ট্রাফিক কনস্টেবল কে জিজ্ঞেস করেন তোমার বাড়ী কোথায়? এই বলে তিনি ট্রাফিক কনস্টেবলকে শান্ত হতে বলেন।কিন্তু ট্রাফিক কনস্টেবল শান্ত না হয়ে রিপনের সাথে উগ্র মেজাজে কথা বলেন। এমতাবস্থায় সেখানে ছাত্রদলের পূর্বঘোষিত একটি মিছিল এসে পড়লে কিছু তরুণ ছেলে এসে রিপনের সাথে ট্রাফিক কনস্টেবলের আচরণ দেখে তাকে রাস্তার পাশে নিয়ে কিছু কথা বলেন। এমন সময় রিপন উক্ত কনস্টেবলের হাসি মশকরা মত করে হালকা করে শান্ত করার জন্য কিছু কথা বলেন এবং তাকে সরিয়ে দেন। নওগাঁ জেলায় আলহাজ্ব মামুনুর রহমান রিপন বেশ জনপ্রিয়তা রয়েছে, ছোটদের কিংবা অনুসারীদের মাথায় হাত বুলিয়ে যে কোন ঘটনার সমাধান করে থাকেন, ভদ্রতা এবং সততার সাথে। আর এরই প্রভাব পড়েছে ওই কনস্টেবল এর উপরে। কে বা কাহারা এই দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করে পরিকল্পিতভাবে ধারণ করা হয় এবং তা ভাইরাল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সেটি এক ধরনের মিথ্যাচার বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

বিষয়টি পুলিশ সুপারের (এসপি) অফিস অবগত হয়ে মামুনুর রহমান রিপনকে অফিসে ডাকলে তিনি সশরীরে এসপি অফিসে গিয়ে উক্ত ট্রাফিক কনস্টেবল আমিনুলের সাথে ভুল বোঝাবুঝি বিষয়টি মিমাংসা করে আসেন।

 

খুব শীঘ্রই নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল। এবার জনপ্রিয় এই নেতার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা, সেই স্বপ্ন গুড়িয়ে দিতেই মীমাংসিত ওই বিষয়টি মামুনুর রহমান রিপনের প্রতিপক্ষরা মেনে নিতে না পেরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়ে গিয়ে বিভিন্ন মিথ্যাচার সহ অভিযোগ করেন। প্রথমে নওগাঁ সদর থানার ওসিকে শোকজ করান। তাতেও তুষ্ট না হয়ে ঘটনায় জড়িত কনস্টেবল আমিনুলকে দিয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করানএই কুচক্র মহল। আলহাজ্ব মামুনুর রহমান রিপন,তৃণমূল থেকে উঠে আসা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতীক। মামুনুর রহমান রিপন নওগাঁ জেলা ছাত্রদলের দু’বারের নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্য, নওগাঁ সরকারী কলেজের (বর্তমান নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ) সাবেক প্রো-ভিপি ও জেলা বিএনপি’র দু’বারের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা বি এন পি’র যুগ্ম-আহবায়ক। গত ২৮ অক্টোবর একমাত্র নেতা ঢাকার রাজপথ থেকে গ্রফতার হয়ে ডিবি হারুনের অধীনে রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করে এবং অন্যায় জুলুম যাকে থামাতে পারিনি,দীর্ঘদিন কারাগারে দুর্বিষহ দিন কাটান এই নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যাচার। নওগাঁ জেলা বিএনপির নেতা কর্মীরা মনে করেন, মামুনুর রহমান রিপনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিত, মিথ্যাচার ও বানোয়াট ভিত্তিহীন বিষয় নিয়ে ঘোলা পানিতে মাছ সিগারে চেষ্টা করছে। আমরা মামুনুর রহমান রিপনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর