শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ১০৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৭টার দিকে তিনি খুন হন। মাছের ঘের নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা। ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা মাছের ঘেরের কয়েকটি টংঘরে আগুন দেয়। খুনিদের ধরতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। রাত ৮টার দিকে নওয়াপাড়ার একদল সাংবাদিক ঘটনাস্থল ডহর মশিয়াহাটিতে যান। তখনো সেখানে তরিকুল ইসলামের লাশ পড়েছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে সেখান থেকে সংবাদকর্মীরা জানান, তরিকুল অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি এলাকায় অংশীদারদের সঙ্গে মাছের ঘেরের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি অংশীদারদের কাছ থেকে গোটা ব্যবসা নিজনামে নেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ডিড করে দেওয়ার কথা বলে পিন্টু বিশ্বাস নামে একজন অংশীদার তরিকুলকে ঘেরের কাছে ডেকে নেন। সেই অনুযায়ী তরিকুল মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। তখন তরিকুলের সঙ্গে সুমন নামে একজন সহকারী ছিলেন। পরে সন্রাসীরা নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সরদারের উপর হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের আটক করতে ব্যাপক অভিযান চালাচ্ছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর