সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি রবি, সাধারণ সম্পাদক জিয়া।

কামাল হোসেন অভয়নগর বিশেষ প্রতিনিধি / ৪৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮১৯৯ জন ভোটারের মধ্যে ৬১৮৩ জন ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। নির্বাচনকে কেন্দ্র করে নওয়াপাড়া শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং প্রার্থীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দেন। প্রধান ফলাফল: সভাপতি: মোঃ রবিউল হোসেন (চশমা প্রতীক) – ৪৭২০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রফিকুজ্জামান (টুলু ঈগল) – ১২৮২ ভোট কার্যকরী সভাপতি: মোঃ আমিন মোল্লা (কলস) – ৩৩৯৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান (টায়ার) – ২৪০৩ ভোট সহ-সভাপতি: ৫ জন বিজয়ী, সর্বাধিক ভোট পেলেন এইচ এম মহসিন (টুপি) – ৩৭৩৫ ভোট সাধারণ সম্পাদক: মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লা (তরবারি) – ২১৬৯ ভোট যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন (পাটোয়ারী মোটরসাইকেল) – ২৭২১ ভোট, মোঃ ফারুক শেখ (রুই মাছ) – ২৭১২ ভোট সহ-সম্পাদক: ৫ জন বিজয়ী, সর্বাধিক ভোট পেলেন আসাদুল ইসলাম লিটন (বেবি টেক্সি) – ২৯৮৫ ভোট আইন বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল হাকিম (টেবিল ফ্যান) – ৪০০৮ ভোট ক্রীড়া সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম (ব্যাট বল) – ৩২১২ ভোট লাইন সম্পাদক: মোঃ বাবু শেখ (মোরগ) – ৩৪১২ ভোট কার্যকরী সদস্য পদে ২৪ প্রার্থীর মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল এবং ভোটদান প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর