শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ৫৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী(সাঃ) উপলক্ষে আবৃত্তি, হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা,দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় বিদ্যালয়ের হলরুমে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্যা হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহামান্য সুপ্রিম কোর্টের সন্মানিত আইনজীবী এ্যাডঃ শেখ শাকিল আহমেদ রিপন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমিতোষ বিশ্বাস, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান।

বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের  অভিভাবক সদস্য ডাঃ মোঃ আব্দুল জলিল, বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা খাতুন, শিক্ষক মুস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হোচেন গাজী, আবজাল হোসেন, নূর ইসলাম মাতব্বর, জাহিদুল ইসলাম,মোঃ দিলু মোল্লা, প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেনীর ছাত্রী নায়মা আক্তার ও সপ্তম শ্রেণীতে ছাত্রী রুকাইয়া রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর