শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

দৈনিক নওরোজ” পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের হওয়া তথাকথিত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১১ডিসেম্বর

বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তারা আরও বলেন, কয়েকজন আমলার বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে এক ব্যক্তিকে বাদী বানিয়ে সম্পূর্ণ বানোয়াট মামলায় সিনিয়র সাংবাদিক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি না দিলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওলিদুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল ,টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক যায়যায়দিনের রাজিব, দৈনিক সমকালের আবু সালে মুসা, দৈনিক খোলা কাগজের সুজন সারোয়ার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বিএ রায়হান, দৈনিক নওরোজের জাহাঙ্গীর আকন্দ, দৈনিক আমার বার্তার নজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুজ্জামান, এশিয়ান টাইমসের আরিফ চৌধুরী, আনন্দ টেলিভিশনের শাকিল আহমেদ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ,বাংলা এডিশনের মাহবুব জিলানী, দৈনিক নওরোজের হানিফ হোসেন, সাংবাদিক আওলাদ হোসেন, মোস্তফা সহ টঙ্গীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর