মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

নড়াইলে আওয়ামী লীগ নেতার বাড়িতে দূষ্কৃতকারীদের হামলায় আহত ৫

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।

নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ইমারুল গাজীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ নভেম্বর সোমবার রাত আনুঃ সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই হামলায় ইমারুল গাজীর বৃদ্ধা মাসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সবাই বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে সাবেক বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমারুল গাজী জানান, সন্ত্রাসীরা কি কারণে আমার বাড়ি হামলা করেছে বলতে পারবোনা হামলাকারীরা আমার বৃদ্ধা মা’সহ চাচা, মেয়ে, ছোট ভাই, পরিবারের সবাইকে মারধর করেছে এবং প্রাননাশের হুমকিসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাংচুর চালিয়েছে। পরিবারের সকলের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আমি এসপি সাহেবের কাছে অভিযোগ করেছি, তিনি কি ব্যবস্থা গ্রহন করে দেখে পরে জানাবো।
ইমারুল গাজীর মা জানান, রাত সাড়ে ১০ টার সময় আনিছুরসহ আরো অনেকে আমার ছেলেসহ পরিবারের সবাইকে মারধর করতে থাকে এবং আমি ঠেকাতে গেলে আমাকে মারধর করে ও বাড়ির মালামাল ভাংচুর করতে থাকে, আমি এই ঘটনার বিচার চাই। এবিষয়ে আমি সদর থানায় মামলা করার জন্য এসেছি, বাকি কথা পরে বলবো।
নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ ওবায়দুর রহমানের সরকারি মুঠোফোনে (০১৩২০১৪৬১৬৯) একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর