বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

নতুন বই,নতুন স্বপ্নে প্রাণবন্ত শিক্ষার্থী: সৃজন একাডেমিক স্কুলে পাঠ্যপুস্তক-বিতরণ 

আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

১ জানুয়ারি ২০২৬ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি শিশুদের জন্য চিরচেনা এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে।নতুন বইয়ের ঘ্রাণে, আনন্দে ও উৎসবের মুখর শিক্ষঙ্গন।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের সূচনালগ্নে সারাদেশব্যাপী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে টাঙ্গাইলের মধুপুরের প্রানকেন্দ্র অবস্হিত সৃজন একাডেমিক স্কুলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ।

নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। হাতে নতুন পাঠ্যপুস্তক পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও আনন্দের ঝিলিক। শিশুদের হাসি, কলরব ও প্রাণচাঞ্চল্যে বিদ্যালয়টি এদিন রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার সামগ্রী বিতরণ, নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের সূচনা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে ব্যতিক্রমী ও স্মরণীয়। সৃজন একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য

রাখেন সিনিয়র শিক্ষক আশরাফ উজ্জামান আসলাম, সহকারী পরিচালক খাদিজা আক্তার, সহকারী শিক্ষক মাসুদরানা শিমুল, সহকারি শিক্ষক তোজাম্মেল হক, নাসরিন আক্তার ও রিমা খাতুন।

পাঠ্যপুস্তক বিতরণকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হক উপদেশ মূলক এবং পাঠ্যপুস্তক নতুন পাঠ্যপুস্তক সুন্দরভাবে ব্যবহার বিধি এবং তাদের পড়ালেখার নতুন উদ্যোগে আরো শিক্ষায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিতে পরামর্শ সূচক বক্তব্য দেন। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীর শিক্ষাজীবনের শুরু হোক আনন্দ আগ্রহ ও সাফল্যে ভরপুর। সব মিলিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনটি সৃজন একাডেমিক স্কুলে নতুন বইয়ের আনন্দ, শিক্ষার প্রত্যয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বই বিতরণের পুর্বে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ২০২৫ সালের সৃজন একাডেমিক স্কুলে শতভাগ উপস্থিতির জন্য দুইজন শিক্ষার্থিীর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর