মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু সারাফাত

রিপোর্টারের নাম / ৩০৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

অভয়নগরে ভৈরব নদ থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহতের নাম সারাফাত হোসেন (৯)। সে শুভরাড়ার রিজাউল শেখের ছেলে। জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে সারাফাত শিকিরহাটের অদূরে শেখ অটো রাইসমিলের সন্নিকটে বালির জাহাজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। ঐ সময় তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ সময় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। তাদের ডুবুরি দল ভৈরব নদীতে নেমে খোঁজখোজি করে। দীঘ’ ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশি রবিউল ইসলাম জানান, বেলা ১২ টার সময় সারাফাত ও তার বন্ধুরা মিলে ভৈরব নদীতে গোসল করতে যায়। তারা সবাই মিলে সাঁতার কেটে নদের উপর বালির জাহাজ এর কাছে পৌঁছায়। পরে তারা জাহাজ থেকে লাফিয়ে আবার এপারে আসার জন্য চেষ্টা করে। কিন্তু বাকি বন্ধুরা ফিরে আসলেও সারাফাত ফিরে আসেনি। পরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। ঐ স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

 

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমাদের খবর দেওয়া হলে। সাথে সাথে খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে অনেক খোঁজার পর বিকাল ৩ টায় লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর