বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

নদীর পাড় থেকে সদ্যভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

মোংলায় নদীর পাড় থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে পৌর শহরের ১ নম্বর জেটি ও মামার ঘাটের মাঝামাঝি স্থানে মোংলা নদীর পাড়ে পলিথিনের ব্যাগে পেঁচানো/মোড়ানো এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি একটি ছেলে শিশু। তার একটি হাতও ভাঙ্গা রয়েছে। সদ্যভূমিষ্ঠ মৃত নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কে বা কারা এটি ফেলে রেখে গেছেন, এ ঘটনায় খোঁজ খবর নেয়ার পাশাপাশি আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার রাতে নাকি শনিবার ভোরে ও সকালে নবজাতকের এ লাশটি নদীর পাড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর